আইএনবি ডেস্ক: আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন করে ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, আগামীতে তাদের বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ে অবতীর্ণ হতে হবে এবং জুলাইয়ের চেতনায় আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে আজকের ছাত্রনেতৃবৃন্দকেই রাজপথে মূল নেতৃত্ব দিতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর পল্টনের একটি রেস্তোরাঁয় দেশের ১৬টি ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাগপার সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং ঢাকা মহানগর যুব জাগপার সভাপতি ওলিউল আনোয়ারসহ বিভিন্ন ছাত্রসংগঠনের ১৩ জন শীর্ষস্থানীয় নেতা।
আইএনব/বিভূঁইয়া
প্রিন্ট

হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে ১০ হাজার টাকা জরিমানা 























