নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পূর্বভাগ এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুককে সভাপতি এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোছা. ছায়মা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম। সহসভাপতি পদে রয়েছেন মো. আব্দুল কবির ঠাকুর, মো. সফিকুল ইসলাম ও মো. মোশারফ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা মাহমুদুল্লাহ আরাফী ও মো. মাহমুদুল হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শ্রীঘর এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
এ ছাড়া প্রচার সম্পাদক মো. শরীফ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. আবু সাইয়ীদ মিযা, দপ্তর সম্পাদক মো. নওয়াব রাজা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. আঞ্জুমান আরা খানম, আইসিটি বিষয়ক সম্পাদক মো. রিয়াজুর রশিদ রুবেল এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন বিধান চন্দ্র দেব।
কমিটির সদস্যরা হলেন—কাজী মিজানুর রহমান, মো. মাছুদুর রহমান, মো. আবু আলী, আশারাফুল বারী, গণেশ চন্দ্র বর্মন, রোকসানা বেগম, আসমিনা ইসলাম, মো. আব্দুল হান্নান, মো. শাহিন খান, খান মো. জহিরুল হক, মো. জাকির হোসেন, সৈয়দ মো. আমান উল্লাহ, মিজানুর রহমান, আশরাফুর রহমান, সৈয়দ মো. হোসেন ও ইয়াছিন মিযা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
আইএনবি/জেএম/বিভূঁইয়া
প্রিন্ট

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন 




















