/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে গাছে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট ও এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার একটি এলাকায় ঘটিত এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গফরগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে রাজিব (২৩) নামের অভিযুক্ত এক যুবককে আটক করেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শরীফ, আরিফ, ফাহিম, রাজিব ও এনামুল নামের পাঁচ যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে পানি চান। প্রবাসীর ছেলে পানি দিতে গেলে তাকে অস্ত্রের মুখে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা।

লুটপাটের একপর্যায়ে প্রবাসীর ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। এ সময় বিষয়টি কাউকে না জানাতে এবং তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা চাঁদা না দিলে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে রাজিবকে আটক করে। আটকের সময় ধর্ষণের ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি তিনি পানিতে ফেলে দিলেও পুলিশ তা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ছেলেকে গাছে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ

আপডেটের সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬