/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির, মাঠে থাকবে সেনাবাহিনী

আইএনবি ডেস্ক: আগামী বছরের ৬ জুনের আগেই দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। পাশাপাশি, জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে পরীক্ষা, এরপর আগামী ৭ বা ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু এবং রোজা শেষে এসএসসি ও ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় ইসির হাতে সময় খুবই সীমিত। এই স্বল্প সময়ের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করতে সাইডলাইন ওয়ার্ক চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এর আগে সাত ধাপে ইউপি নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচির কথা বলা হয়েছিল, তা ছিল একটি প্রাক-প্রস্তুতিমূলক ও সাময়িক পরিকল্পনা। আজকের সমন্বয় সভার পর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে কমিশন সভার মাধ্যমেই নির্বাচনের তারিখ ও চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির, মাঠে থাকবে সেনাবাহিনী

আপডেটের সময় : ১০:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬