গোপালগঞ্জে প্রতিনিধি :গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইএনব/বিভূঁইয়া
প্রিন্ট

হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে ১০ হাজার টাকা জরিমানা 




















