/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ

আইএনবি ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিন পর্যন্ত ছুটি কাটানোর একটি বিশেষ সুযোগ তৈরি হয়েছে। তবে সরকারি নির্ধারিত ছুটি, ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঠিক সমন্বয়ের মাধ্যমে এই দীর্ঘ ছুটির সুবিধা মূলত নির্দিষ্ট কিছু চাকরিজীবীরাই ভোগ করতে পারবেন।

সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। ফলে সব সরকারি চাকরিজীবীর জন্যই মূল সরকারি ছুটি থাকছে দুই দিন। তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাইলে ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি, ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটি বা নৈমিত্তিক ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) দিনগুলো মিলিয়ে মোট টানা সাত দিন বা ন্যূনতম পাঁচ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা।

অন্যদিকে অন্যান্য ধর্মের চাকরিজীবী, সাধারণ শিক্ষার্থী এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা কেবল নির্ধারিত দুই দিনের মূল সরকারি ছুটি পাবেন, যদিও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটি সমন্বয় করতে পারবে। দুর্গাপূজার এই সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু শাখা, এটিএম ও অনলাইন সেবা চালু রাখা হবে। এছাড়া পুলিশ বাহিনী, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের মতো জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সেবা খাতের সঙ্গে যুক্ত কর্মীরা এই দীর্ঘ ছুটির আওতামুক্ত থাকবেন এবং তাদের স্ব স্ব কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের আসক্তি কাটাবেন যেভাবে

সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ

আপডেটের সময় : ০৮:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬