/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীও মৃত্যুবরণ করে

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর কবিরহাট উপজেলার উপদ্দি লামছি গ্রামে স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেছেন স্বামীও।

বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে নিহত ওই দম্পতিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী আমিন উল্যাহ (৬২)।

মৃত আমিন উল্যাহ উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্ত্রীর শোকে স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী-স্ত্রী এমন মৃত্যুতে গ্রামের সবাই শোকাহত।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীও মৃত্যুবরণ করে

আপডেটের সময় : ০৬:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪