/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৪ মণ গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালিয়ে ৪ মণ (১৬০ কেজি) গাঁজা ও একটি ট্রাকসহ চার মাদক কারবারিকে আটক করেছে ।

মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান চালানো হয়।

আটকরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়া কালিবাড়ী গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর টানবাজার রেলীবাগান এলাকার মো. আক্কাস মিয়ার ছেলে মো. অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা পূর্বপাড়া গ্রামের মো. ফজল শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৬) ও কামারখন্দ উপজেলার কর্ণসূতী গ্রামের মৃত মাজেম আলী শেখে ছেলে মো. আব্দুল লতিফ শেখ (৫১)।

ডিবি ওসি জুলহাজ উদ্দীন বলেন, আটক আতিকুল ইসলামের নামে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলাসহ আটটি ও মো. আব্দুল লতিফ শেখের নামে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ৪ মণ গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

আপডেটের সময় : ০৫:৪৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪