/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে গুলির ঘটনায় সেই মেডিকেল শিক্ষকের পাঁচ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ডা. রায়হানের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত সোমবার (৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

শিক্ষার্থীকে গুলির ঘটনায় সেই মেডিকেল শিক্ষকের পাঁচ দিনের রিমান্ড

আপডেটের সময় : ০৭:২৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪