/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১, আহত ৩

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমায় চান্দের গাড়ি উল্টে লিংএ খুমি নামে একজন নিহত ও তিনজন যাত্রী আহত হয়েছেন। নিহত সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামের কু হই খুমি এর মেয়ে।

আহতরা হলেন, প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা (২৫)। তারা সবাই সামাখাল পাড়ার বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সোমবার সকালে রুমা সদর ইউনিয়নের নাজেরাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং জানান, চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত নারীর মরদেহ উদ্ধারে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১, আহত ৩

আপডেটের সময় : ০৬:৫২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪