/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইল বাইপাস রোডের পশ্চিম পাশে বড়বড়িয়া নামক স্থানে নাজমা আক্তার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে।

স্থানীয়রা জানান, ৪ সন্তানের জননী ওই নারী ও স্বামী আব্দুল মন্নান শ্রমিকের কাজ করতেন। অভাব অনটনের সংসার ছিলো তাদের। বুধবার রাতে স্বামী-স্ত্রী বিলেরপাড় দিয়ে বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার পর ধানক্ষেতে ফেলে যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি অনুসন্ধান চলছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ময়মনসিংহে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা

আপডেটের সময় : ০৫:১৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪