/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

মেহেরপুর প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর মুজিবনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম তোতা বলেন, ‘আমাম হোসেন মিলুর সমর্থকরা আমাদের মহাজনপুর বাজারের একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে।’

আমাম হোসেন মিলু বলেন, ‘আমার সমর্থকরা একটি অফিস উদ্বোধনের জন্য রফিকুল ইসলাম তোতার অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।’

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

মেহেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

আপডেটের সময় : ০৬:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪