/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বড় বরুন্ডি এলাকা থেকে মিঠুন শিকদার নামে এক ব্যক্তিকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক ব্যক্তি সদর উপজেলার বড় বরুন্ডি এলাকার মৃত আক্তার শিকদারের ছেলে ।

সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর নাফিজ ইমতিয়াজ জুয়েল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বড় বরুন্ডি এলাকায় অভিযান পরিচালনার সময় মিঠুন শিকদারকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। আটকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং নতুন করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলাও দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

মানিকগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ আটক ১

আপডেটের সময় : ০৬:০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪