/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ড্রিমল্যান্ডের দুই বাসে সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রামচন্দ্রপুর গ্রামের হিমালয় ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-শেরপুর মহাসড়কে ড্রিমল্যান্ড পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।

ওসি জানান, সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকাগামী একটি বাসের সাথে শেরপুরগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি ছিটকে রাস্তার দুই পাশে পড়ে যায়। দুটি বাসই ছিল ড্রিমল্যান্ড পরিবহনের। এতে ঘটনাস্থলে একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, বাসের দুই চালককে খুঁজে পাওয়া যায়নি তবে বাস দুটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ময়মনসিংহে ড্রিমল্যান্ডের দুই বাসে সংঘর্ষে নিহত ২, আহত ১৫

আপডেটের সময় : ০৫:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪