/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসা থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে রবিবার রাতে উমেদপুর এলাকায় আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়েছে প্রতিপক্ষরা। আহত হালিম পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আব্দুল হালিমের নাতি আরিফ সিকদার জানান, আব্দুল হালিমের ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে। রবিবার রাতে হজে লোক পাঠানোর বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়ে বাড়ি সামনে বের হতে বলে একজন। তিনি বাড়ি থেকে বের হয়ে উমেদপুর মসজিদের কাছে গেলে ১০-১২ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার পাইপ ও রড দিয়ে দুই পায়ে পিটিয়ে আহত করে ফেলে চলে যায়। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, হামলাকারীরা পরিচিত তবে ফোনে তাদের নাম বলা যাবে না।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.কামরুজ্জামান তালুকদার জানান, রাজনৈতিক শত্রুতার জন্য এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

বাসা থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা

আপডেটের সময় : ০৬:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪