/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় শনিবার রাত ১১টার দিকে বাহুবল ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাস হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, দু’জন আরোহী মোটরসাইকেল নিয়ে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে সিলেটমুখী একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান ও মোটরসাইকেলটি ধুমড়ে মুচরে যায়।

তিনি আরও জানান, মরদেহ দু’টি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় : ০৭:২২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪