/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিস উদ্ধার করলো ভবনের চিপায় আটকা পড়া চোরকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: চুরি করতে গিয়ে বাড়ির মালিক দেখে ফেলার ভয়ে পালাতে গিয়ে দুটি বহুতল ভবনের সরু গলিতে আটকা পড়ে চোর। পরে বাড়ির মালিক ৯৯৯ কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ওই চোরকে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজী সড়কে এ ঘটনা ঘটে। আটককৃত চোর সম্রাট শহরের রেলওয়ে কলোনীর বাসিন্দা।

বাড়ির মালিক মুসফিকুর রহমান সুজন জানান, পাঁচতলা ভবনের পাইপ বেয়ে চোর মাঝে-মধ্যেই বিভিন্ন তলা থেকে চুরি করত। জানালা দিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও গহনাসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত। একই ভাবে শুক্রবার সকালে চুরি করতে আসে চোর। চোরের উপস্থিতি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় চোর দুটি ভবনের সরু গলিতে আটকা পড়ে যায়। কিন্তু কোনভাবেই সে বের হতে পারছিল না। আমরা নিজেরাও চেষ্টা করে বের করতে পারিনি। পরে ৯৯৯ ফোন করে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে চেষ্টার পর চোরকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজ রহমান জানান, ভবনের মাঝে আটকে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি দুই ভবনের মাঝের গলিটি প্রায় ১ ফিটের মতো। এর মধ্যে চোর আটকা পড়ে আছে। সরু হওয়ায় আমাদের উদ্ধার কাজেও কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আধ ঘণ্টার চেষ্টায় আমরা চোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনজার্চ সিরাজুল ইসলাম বলেন, ভবনের গলিতে আটকে পড়া চোরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। ওই চোরের নাম সম্রাট। তার বাসা শহরের রেল কলোনী এলাকায়। সে একজন পেশাদার চোর। দীর্ঘ দিন ধরেই সে শহরের বিভিন্ন এলাকায় চুরি করে আসছে। এছাড়াও সম্রাট একজন চিহ্নিত মাদকসেবী। তার নামে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ফায়ার সার্ভিস উদ্ধার করলো ভবনের চিপায় আটকা পড়া চোরকে

আপডেটের সময় : ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪