/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বজ্রপাতে ২১ মাদরাসাছাত্র আহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার নগরকান্দায় সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসায় বজ্রপাতে ২১ জন ছাত্র আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জন ছাত্রকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবাই এই মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

জানা যায়, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাত হয়। এতে ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়।

আহতদের মধ্যে হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ ও বায়েজিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী বলেন, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক বলেন, একটি মাদরাসার ১১ জন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই আতঙ্কিত ছিল। ভয় পেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, এখন সবাই শঙ্কামুক্ত।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ফরিদপুরে বজ্রপাতে ২১ মাদরাসাছাত্র আহত

আপডেটের সময় : ০৮:১৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪