/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮ এর একটি টিম বরগুনা জেলার ফুলঝুঁড়ি এলাকা থেকে আসামি মোঃ দুলাল খন্দকারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পটুয়াখালী র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, পটুয়াখালীর দুমকি থানার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দার মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত বছরের ১৭ আগস্ট রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে প্রতিবেশি দুলাল খন্দকার তাকে ধর্ষণ করে। পরবর্তীতে নানা ভয়ভীতি দেখিয়ে ৩ দফায় ধর্ষণের শিকার হয় মেয়েটি। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা রবিবার ধর্ষক দুলাল খন্দকারের বিরুদ্ধে দুমকি থানায় মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি দুলাল খন্দকারকে বরগুনা জেলার ফুলঝুঁড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী জেলার দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, আসামিকে সোমবার কোর্টে সোপর্দ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেটের সময় : ০৫:৫৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪