/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পৃথক ঘটনায় পঞ্চগড়ে উপজেলায় নিখোঁজের দুইদিন পর মাটি চাপা অবস্থায় টাবুল বর্মন (৪৮) ও নিখোঁজের ৭ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে নুরুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার চালকাহাট ইউনিয়নে ও বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাঁওতালপাড়া ঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে টাবুল বর্মনকে একটি আম বাগানের ড্রেনে মাটি চাপা অবস্থায় ও নুরুল ইসলামকে হাত-পা বাধা অবস্থায় নদীতে ভাসমান পাওয়া যায়।

নিহত টাবুল বর্মন পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমতি এলাকার হাগিরাম বর্মনের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করেন। অন্যদিকে নুরুল ইসলাম বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মুসলিমপুর কাউয়া খাল এলাকায় মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি একজন ভ্যানচালক।

এ ঘটনায় শনিবার দুপুরে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। এসময় তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত সাপেক্ষে মরদেহ উদ্ধারসহ এর সাথে জড়িতদের শনাক্ত করেছি। ইতিমধ্যে কয়েক জনকে আটক হলেও পৃথক দুই ঘটনার সাথে আরো জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি তাদের সবাইকে গ্রেফতার করতে আমরা সক্ষম হব।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

আপডেটের সময় : ০৫:৪২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪