/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে শর্ট সার্কিটে ঘরে আগুন, বৃদ্ধের মৃত্যু-দগ্ধ ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর উরিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের তার ছিঁড়ে বসতঘরের বিদ্যুৎস্পৃষ্ট আগুনে মো. নুর ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এসময় ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তার ছেলে, ছেলের বউ ও বেয়াইন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন।

একই সঙ্গে দুটি বসতঘর, একটি গোয়ালঘর, দুটি রান্নাঘর, একটি গরু, নয়টি ভেড়া ও নগদ দুই লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

মৃত মো. নুর ইসলাম পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন- নিহতের ছেলে মো. সেলিম (৩৮) ও তার স্ত্রী মায়া বেগম (৩২) নিহতের বেয়াইন সেফালী বেগম (৫০)। অগ্নিদগ্ধ মায়া বেগম ও সেফালী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন জানান, প্রতিদিনের মতো সাহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যান নুরুল ইসলামের পরিবারের সদস্যরা। সকাল ৬টার দিকে আকস্মিক বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটে বসতঘরে আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধ নুরুল ইসলামের শরীরে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় তার ছেলে, ছেলের স্ত্রী ও বেয়াইন তাকে বাঁচাতে গেলে তারা দগ্ধ হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে অগ্নিদগ্ধ মায়া বেগম ও সেফালী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

নোয়াখালীতে শর্ট সার্কিটে ঘরে আগুন, বৃদ্ধের মৃত্যু-দগ্ধ ৩

আপডেটের সময় : ০৮:২১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪