/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে পুলিশ তদন্ত কেন্দ্রের ব্যারাকে অগ্নিকাণ্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের ব্যারাকে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খাটসহ বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নূরুল ইসলাম বলেন, আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের ব্যারাকের একটি কক্ষে দুই পুলিশ সদস্য থাকেন। মঙ্গলবার রাতে হঠাৎ ওই কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের ব্যবহৃত খাটসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

নাটোরে পুলিশ তদন্ত কেন্দ্রের ব্যারাকে অগ্নিকাণ্ড

আপডেটের সময় : ০৫:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪