/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের জংলী রেল গেটের অদূরে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আমজাদ মোল্ল্যা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত আমজাদ মোল্লা নাটোর সদর উপজেলার সিংহারদহ পূর্বপাড়া মহল্লার মৃত মকসেদ মোল্ল্যার ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বিকেলে আমজাদ মোল্ল্যা বাড়ি থেকে রেল লাইন ধরে পায়ে হেটে শহরের দিকে যাচ্ছিলেন। পথে জংলী রেলগেটের অদূরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যান।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই মৃতের স্বজনরা এসে মরদেহটি তাদের বাড়িতে নিয়ে যায়। তারা ঘটনাটি সান্তাহার জিআরপি পুলিশকে জানিয়েছেন। তারা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

নাটোরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেটের সময় : ০৬:৪১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪