/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চাঁপায় প্রাণ গেল তিন ভ্যানযাত্রীর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যানবাড়ী মোড়ে শনিবার সকাল পোনে আটটার দিকে মোংলাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানটিকে চাঁপা দিলে  তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। অপর দু’জন গুরুতর আহত হন।

আহতদেরকে রামপাল উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার কিছুক্ষণ পরই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝননিয়া গ্রামের রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল (৪৫), একই গ্রামের ইকলাস মোড়লের ছেলে আজাদ (৩৫) ও কুমরাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. মনি (৪৫)।

দুর্ঘটনাস্থল থেকে চালকসহ ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত সাঈদ মোড়লের মরদেহসহ আহতদের ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে পাঠান। এ সময় ঘাতক ট্রাকটির চালক গাজী সাফায়েত হোসেনকে (১৮) আটক ও ট্রাকটি জব্দ করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ট্রাক চাঁপায় প্রাণ গেল তিন ভ্যানযাত্রীর

আপডেটের সময় : ০৬:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪