/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে কক‌টেল বিস্ফোরণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে কক‌টেল বি‌ষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর শহরের বি‌ভিন্ন স্থানে টহল ও চেক‌পোস্ট বসিয়ে তল্লাশি ক‌রেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দি‌কে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুর পাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট‌্যান্ড, থানা পাড়া এলাকায় বিকট শব্দ হ‌য়ে কক‌টেলগু‌লো বি‌ষ্ফোরিত হয়।

শহ‌রের বাসিন্দারা জানান, রা‌তে শহ‌রে বিকট শব্দে বি‌ষ্ফোরক বি‌ষ্ফো‌রিত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হ‌য়। মোটরসাইকেল‌ যো‌গে দুষ্কৃতিকারীরা শহ‌রের বিভিন্ন স্থানে কক‌টেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে এমন‌টি হ‌তে পা‌রে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহ‌রে জেলা আওয়ামী লীগের দুই গ্রু‌পের পক্ষ থে‌কে আলাদা আলাদাভাবে সমাবেশের ডাক দেওয়া হ‌য়ে‌ছে।

জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মনির‌কে গ্রেপ্তার ও বিচারের দাবি‌তে সমাবেশের ডাক দিয়েছে।

অপরদিকে, একই সম‌য়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি‌দের বিচারের দাবি‌তে সমাবেশের ডাক দেয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হো‌সেন বলেন, পৌরসভার সামনে থেকে কক‌টেল সাদৃশ্য দুটি বি‌ষ্ফোরক পাওয়া গে‌ছে। বিষয়টি তদন্ত করা হ‌চ্ছে। তবে, কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে কক‌টেল বিস্ফোরণ

আপডেটের সময় : ০৫:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪