/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হাসপাতালে নবজাতক চুরি করতে এসে ২ নারী আটক!

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (৭ মে) সকাল ৯ টার দিকে নবজাতক চুরি করতে এসে জনতার হাতে রহিমা খাতুন (৬৫) ও লাবনী খাতুন (২৪) দুই নারী আটক হয়েছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক রহিমা খাতুনের বাড়ি কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে এবং লাবনী খাতুন মাগুরার রথিনপুর এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, সকালে হাসপাতালে আসেন ওই দুই নারী। তারা হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। এ সময় হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা নবজাতক চুরি করতে আসার বিষয়টি স্বীকার করে। নবজাতক চুরি করে ৫০ হাজার টাকায় অন্য স্থানে বিক্রি করবেন বলেও জানান তারা। পরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই দুই নারী হাসপাতালে আসে। গর্ভপাত করাবে বলে জানায়। তারা তাদের নিষেধ করেন এবং এখানে গর্ভপাত করানো হয় না বলেও জানান। পরে শুনলাম তারা নবজাতক চুরি করতে এসেছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, হাসপাতাল থেকে দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ঝিনাইদহে হাসপাতালে নবজাতক চুরি করতে এসে ২ নারী আটক!

আপডেটের সময় : ০৮:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪