/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের দোকানে ঢুকে পড়ল লরি, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি:রাস্তার পাশের বাজারের চায়ের দোকানে ঢুকে যায় তেলের লরি। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশ্য প্রহরীসহ এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ তেলের লরির চালকসহ হেলপারকে আটক করেছে।

দিনাজপুরের কাউগা নামক স্থানে শনিবার (১১ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে কাউগা বাজারের নৈশপ্রহরী আজাহার আলী (৬০) এবং কাউগা হাটখোলা গ্রামের রানা (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুরে আসার পথে কাউগা নামক স্থানে তেলের লরির চালক রাজু খন্দকার ঘুমিয়ে যান। এসময় লরিটি কাউগা বাজারের সোবহানের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাজারের নৈশ প্রহরী আজাহার আলী এবং চায়ের দোকানে আসা রানা নিহত হন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তেলের লরির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

চায়ের দোকানে ঢুকে পড়ল লরি, নিহত ২

আপডেটের সময় : ০৫:০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪