/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার পারলক্ষীপুর এলাকায় আজ রবিবার সকাল ৬টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার বড়াই এনায়েতপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৭) ও একই গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮)।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া জানান, তিন যুবক ভোরের দিকে একটি মোটরসাইকেলে চড়ে আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

আপডেটের সময় : ০৭:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪