/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্র সৈকতে গোসলে নেমে মতিউর রহমান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মতিউর রহমান কুমিল্লা বুড়িচংয়ের বাসিন্দা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান বলেন, সকালে সমুদ্র সৈকতে গোসলে নামেন মতিউর রহমান। হঠাৎ সৈকতের বালুতে পড়ে যান তিনি। লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যান। তখন বিচকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিচকর্মী উজ্জ্বল বলেন, সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মতিউর রহমান মারা গেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

কক্সবাজারে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আপডেটের সময় : ০৬:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪