/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচপুরে যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে কাঁচপুর ব্রিজের পাশে নিয়মিত যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে যাত্রীবাহী বাসটি থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসটিতে ওঠে। মুহূর্তের মধ্যেই সে বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নিচে নেমে পালিয়ে যায়।

আগুন ধরে দ্রুত ভেতরে ছড়িয়ে পড়তে শুরু করলে বাসের চালক, হেলপার ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে গেলেও চালক ও যাত্রীদের সতর্কতায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই নাশকতায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

কাঁচপুরে যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আপডেটের সময় : ১২:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬