/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সব প্রার্থী

আইএনবি ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদে নির্বাচন হচ্ছে।

এই ধাপে দেশের পাঁচটি উপজেলায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ফলে সেসব উপজেলায় আর ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নোয়াখালীর হাতিয়া, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর, ফেনীর পরশুরাম ও মাদারীপুরের শিবচর এই পাঁচটি উপজেলার সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অর্থাৎ এই পাঁচ উপজেলায় কোনো পদেই ভোটের প্রয়োজন পড়ছে না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাতিয়া উপজেলায় আশিক আলী, মুন্সীগঞ্জ সদরে মো. আনিসুজ্জামান আনিছ, বাগেরহাট সদরে সরদার নাসির উদ্দিন, পরশুরাম বীর মুক্তিযোদ্বা ফিরোজ আহাম্মদ মজুমদার এবং শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. সেলিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

জাতীয় নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনও ঘোষণা দিয়ে বর্জন করেছে বিএনপিসহ কিছু বিরোধী দল। এতে নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ হারিয়েছে। যেসব জায়গায় নির্বাচন হচ্ছে বেশির ভাগ স্থানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে দলের নির্দেশ অমান্য করে অনেক স্থানে বিএনপি নেতারাও ভোটে লড়ছেন। ইতোমধ্যে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় মোট দুই কোটি ৮৫ লাখের বেশি ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক কোটি ৪৩ লাখের বেশি, নারী ভোটার এক কোটি ৪০ লাখ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গের ভোটার) ১৭০ জন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সব প্রার্থী

আপডেটের সময় : ০৪:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪