/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ১

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে রবিবার রাতে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে জাল টাকাসহ লিপন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার লিপন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিবাশুর গ্রামের মুনছুর মোল্লার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ কুমার।

তিনি জানান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করছিলেন লিপন মোল্লা। এসময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ২৮ হাজার ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসব জাল নোট বাজারে ছড়াতে খুলনা থেকে মাত্র ৬ হাজার টাকা দিয়ে ৩০ হাজার টাকার জাল নোট কিনে গোপালগঞ্জে আসেন লিপন মোল্লা। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বেচাকেনার অভিযোগ ছিল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

গোপালগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ১

আপডেটের সময় : ০৫:৫৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪