/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় মঙ্গলবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

নিহতরা হল, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপ চালক হৃদয় মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া (২৪)।

পুলিশ জানায়, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে সিলেট গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই

আপডেটের সময় : ০৫:৩৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪