/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ২ ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

দিনাজপুর প্রতিনিধি:দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক এবং চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকচালক গোলাম রাব্বি ও সহকারী রেজওয়ান। দুজনই জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা।

দিনাজপুরের ঘোড়াঘাটে শুক্রবার সকাল ৭টায় উপজেলার টিঅ্যান্ডটি এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক ও চালকের সহকারী মারা গেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। একটি ট্রাকের চালক এবং চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আইএনবি/বিভঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

দিনাজপুরে ২ ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

আপডেটের সময় : ০৯:২৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪