/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি:গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় মো. ইয়াসিনের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে তুলা, ঝুট মালামাল, বিভিন্ন মেশিনপত্র পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

আপডেটের সময় : ০৬:১৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪