/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম সৈয়দ রাসেল (২২) ।

মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে হামলায় আহত রাসেল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

জানা যায়, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তার বন্ধুরা। এর জের ধরে রাসেলের উপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলেকে অনুসরণ করে তারা।

নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনের সাথে তার বাড়িতে দেখা করে ফিরছিল। ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলে আগে থেকে ওৎ পেতে থাকা ফারুক ও গাঙ্গুয়া পিছন থেকে লাঠিসোটা নিয়ে রাসেলের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে রাসেল মারা যায়।

এদিকে বুধবার দুপুরে রাসেল হত্যার বিচার দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তার সহপাঠিরা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

পূর্ব শত্রুতায় কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেটের সময় : ১০:২৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪