/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম মো. রায়হান শেখ (১৮) ।

সোমবার (১৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জ শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার বিল্লাল শেখের ছেলে ও সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাতে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন রায়হান। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে দ্রুত গতিতে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে রায়হান মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় : ০৫:৩৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪