/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অভিনব কায়দায় ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. করিম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৪ এপ্রিল) চকরিয়া পৌরসভার বাটাখালী ব্রিজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় ব্যবসায়ী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। গ্রেফতার করিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাজিমুরা এলাকার আলী আহমদের ছেলে।

থানা পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এক ব্যবসায়ী পেকুয়া উপজেলার মগনামা নিয়ে নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে বাটাখালী ব্রীজের উপর চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়। সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী মো. করিমকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তার কথামত মোটরসাইকেলের ইঞ্জিনেরর ভিতরে অভিনব কায়দায় রাখা ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।

চকরিয়া সার্কেলের এএসপি মো. রাকিব উর রাজা বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্যবসায়ী মো. করিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় জব্দ রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেটের সময় : ০৮:০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪