/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় বৃহস্পতিবার ঈদের দিন বিকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুরা চেংনী বাজার সংলগ্নে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় নিয়া (২২), একই ইউনিয়নের আমতলা গ্রামের জয়নাল মিয়া ছেলে হালিম হোসেন (১৮) ও হাটশিরা গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)। তারা সকলেই কলমাকান্দা উপজেলার অপর সীমান্ত ইউনিয়ন লেঙ্গুরা পাহাড়ের দিকে যাচ্ছিল। এদের মধ্যে একজন মোটরসাইকেল চালক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, খালি সীমান্ত সড়কে এক মোটরসাইকেলে সবাই যাচ্ছিল। এসময় চেংনী বাজারের কাছে পৌঁছতেই মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে বেপরোয়াভাবে চলছিল। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়ে লাশ হস্তান্তর করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

আপডেটের সময় : ১২:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪