/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে নড়াইল সদর উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া ধোপাখোলা মোড় এলাকার আম বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার কাটাখালি থানাধীন হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. রকি (২৬), ফেনী জেলার ফুলগাজী থানাধীন পূর্ব দরবারপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. আব্দুর রহমান স্বপন (২৩), কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বারোয়াজারী গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল (৩৩) এবং নরসিংদী জেলার মাধবদি থানাধীন মাধবদি খালপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মো. আনিছ মিয়া (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে সদর উপজেলার মাছিমদিয়া এলাকার ধোপাখোলা মোড়ের পাশে আম বাগানের মধ্যে কয়েকজন ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছেন। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অজ্ঞাতনামা আট থেকে নয় ডাকাত দৌড়ে ট্রাকে করে দ্রুত লোহাগড়ার দিকে চলে যায়। পরে পুলিশের চিৎকার ও বাঁশির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের সহায়তায় আম বাগান থেকে দেশীয় অস্ত্রসহ চার জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের হাতলযুক্ত রামদা, একটি কাঠের হাতলযুক্ত ধারালো ড্যাগার, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, লাল টেপ দ্বারা মোড়ানো একটি কাঠের লাঠি, একটি স্টিলের পাইপ এবং একটি সাদা রঙের মোটা সুতার রশি জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের নামে ডিএমপি, আরএমপি, জিএমপি, খাগড়াছড়ি জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেটের সময় : ০৬:০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪