/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে ঘরের খাটের ওপর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার লক্ষীপুর গ্রামের একটি ভবনের ভাড়া বাসার নিচতলার কক্ষ থেকে থেকে শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এক পুরুষ (৪২) ও নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন।

তিনি জানান, আমরা ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে খাটের ওপর থেকে দুইটি মরদেহ উদ্ধার করি। তবে নিহতদের পরিচয় এখনও পাইনি। তারা বেশ কয়েকদিন ধরে এই ভবনটিতে থাকতেন। আমরা লাশের পাশ থেকে এক পাতা প্রেশারের ও দুই পাতা ঘুমের ওষুধের খোসা পেয়েছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি তারা আত্মহত্যা করেছেন। তবে এটি তদন্তের বিষয়।

তারা সম্পর্কে কি হয় এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই নারী কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। আর পুরুষ নরসিংদী জেলার শিবপুর এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে আমরা এখনও পরিবারের সন্ধ্যান পাইনি। তাই নিশ্চিতভাবে বলতে পারছি না। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

দাউদকান্দিতে ঘরের খাটের ওপর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৫:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪