/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বুধবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো.বেলাল হোসেন ওরফে লাল বেলাল (৪৮) উপজেলার বরেকোট গ্রামের আব্দুল হক চেয়ারম্যান বাড়ির আব্দুল জব্বারের ছেলে।

সেনবাগ পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করছিল। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

নোয়াখালীতে চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

আপডেটের সময় : ০৭:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪