/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে সরিষার চাষ বেড়েছে, বাজার মূল্য হবে হাজার কোটি টাকা

জামালপুর প্রতিনিধি: আওয়ামীলীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর থেকে কৃষি শিল্পে লাল সবুজের বিপ্লব ঘটেছে। সারা দেশের ন্যায় জামালপুরে সরিষার চাষ বেড়েছে। জেলা কৃষি বিভাগ সরকারের বিশেষ প্রকল্প বাস্তবায়ন করায় সরিষার চাষ জনপ্রিয় করে তুলেছে। বিগত মৌসুমের তুলনায় এবার যে পরিমান সরিষার চাষ হয়েছে তার বাজার মূল্য হবে হাজার কোটি টাকা।

জানা যায়, জামালপুর সদর উপজেলা সরিষা চাষ সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলাধীন লক্ষিরচর, রায়েরচর, টেবির চর, তুলশীরচর, কাজিয়ার চর, শ্রীপুর, বাঁশচড়া,সাবাজপুর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কৃষি বিভাগের পরামর্শে উন্নত জাতের সরিষা
বারি-১৪ চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। এবার মৌসুমে যে পরিমাণ ফলন হয়েছে যা বিগত মৌসুমকে ছাড়িয়ে গেছে। বিঘাপ্রতি ফলন হয়েছে ৮ থেকে ১০মণ।যার বাজার মূল্য ২৪ থেকে ৩০হাজার টাকা।

সজেমিনে এ এলাকা গুলোর ১০থেকে ১৫জন সরিষা চাষীর সাথে কথা হয়। তারা বলেন, সরকার তৈলের ঘাটতি পূরনের জন্য কৃষি বিভাগের মাধ্যমে উদ্বুদ্ধকরণ নীতি সহ সার্বিক সহায়তা করেন। যারজন্যে সরিষার আবাদ দ্বিগুন হয়েছে।

এদিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলায় কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা বারি-১৪ জাতের সরিষা চাষ করে। এ জাত সম্পর্কে কৃষি বিভাগকে প্রশ্ন করা হলে তারা বলেন,বারি-১৪
সবচেয়ে উন্নত জাতের সরিষা। ফলন বেশি হয়। তাছাড়া তেল বেশি পাওয়া যায়।

আইএনবি/ কে আর /বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

জামালপুরে সরিষার চাষ বেড়েছে, বাজার মূল্য হবে হাজার কোটি টাকা

আপডেটের সময় : ০৬:৫৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪