/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বয়লার বিস্ফোরণে চালকলের মালিকসহ নিহত ২

পাবনা প্রতিনিধি: চালকলে ধান সিদ্ধ করার সময় পাবনার ফরিদপুর উপজেলায় বয়লার বিস্ফোরণে চালকলের মালিকসহ দুইজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭)। অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক গোপাল নগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আমিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

বয়লার বিস্ফোরণে চালকলের মালিকসহ নিহত ২

আপডেটের সময় : ০৮:২৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪