/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলে হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে সৎ ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা এক মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মায়ের নাম মামলায় আকলিমা আক্তার ।

বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন এ রায় দেন। রায় প্রদানের সময় মামলার প্রধান ও একমাত্র আসামি আকলিমা আক্তার আদালতে হাজির ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আকলিমা আক্তার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতীনের সঙ্গে ঝগড়ার জের ধরে নিজের চার বছর বয়সী ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করে হযরত আলীর ছোট স্ত্রী আকলিমা আক্তার। এ ঘটনায় হযরত আলী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আকলিমা আক্তারকে গ্রেফতার করা হলে তিনি আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করেন।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ গণমাধ্যমে বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ছেলে হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন

আপডেটের সময় : ০৭:৪৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪