/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি: তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ময়মনসিংহের ত্রিশালে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), এএসআই রাকিব (৩৯)। তারা সবাই ত্রিশাল থানায় কর্মরত।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এএসআই রাকিবের পেটে কোপ লেগেছে। এসআই ইসমাইলের পিঠে কোপানোর আঘাত রয়েছে এবং এএসআই গোলাম রসুলের কনুইয়ের ওপরে কোপানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

ত্রিশালে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

আপডেটের সময় : ০৬:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪