/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ ১৫ ঘণ্টা পর স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রামসহ যুক্ত সকল রুটে ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে । ভোর ৫টা ৪০ এ কক্সবাজার এক্সপ্রেস ট্রেন প্রথমে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর অন্য ট্রেন গুলি এক এক করে ছেড়ে যায় তাদের গন্তব্যে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (১৮ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, আমরা দীর্ঘ একটি উদ্ধার অভিযানের পর ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। ইতোমধ্যে এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি লাইনে এখনও কিছু বগি পড়ে আছে। চট্টগ্রামে আটকে পড়ে সকল ট্রেন পর পর ছেড়ে এসেছে। সেগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। এছাড়াও ঢাকাসহ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা যেসব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল সব ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়েছে। সেগুলিও কাছাকাছি স্টেশন গুলিতে এসে অবস্থান করবে। আমরা প্রথমে কক্সবাজার এক্সপ্রেস দিয়ে শুরু করে এক এক করে সকল ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ক্রস করাবো।

এর আগে, রবিবার (১৭ মার্চ) বেলা পৌনে দুইটার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের অদূরে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ ১৫ ঘণ্টা পর স্বাভাবিক

আপডেটের সময় : ০৫:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪