/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় জেল থেকে বের হয়ে নাঈম ফকির (২০) নামের এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে। মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত ৮টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাঈম ফকির ২০২২ সালের ডিসেম্বরে তার বাবাকে খুন করে। ঘটনার পর নাঈম ফকিরের চাচা দেলোয়ার ফকির বাদি হয়ে নাঈমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বহুদিন জেল খাটেন নাঈম ফকির। জেল থেকে বেরিয়ে মঙ্গলবার দিনগত রাতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকী জানান, নিহত নাঈম ফকির ২০২২ সালে তার বাবা কিবরিয়া ফকিরকে হত্যার দায়ে জেলে যান। বহুদিন জেলখেটে কয়েকদিন আগে জামিনে বের হন। আজ বিকেলে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেটের সময় : ০৭:০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪