/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে যাওয়ার পথে বুধবার রাতে দুর্গাপুর পৌর এলাকার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হ্যান্ডট্রলি (লরি) চাপায় মেহেদী হাসান শাকিল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী শাকিল দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি বালুবাহী হ্যান্ডট্রলি (লরি) যাচ্ছিল। এসময় পেছন থেকে লরিটি অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এদিকে অপরপাশে একটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে ধাক্কা লেগে চলন্ত লরির চাকার নিচে পড়েন শাকিল। পরে স্থানীয়রা তাকে দুর্গাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, লরিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। লাশ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

দুর্গাপুরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

আপডেটের সময় : ০৫:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪