/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনায় কিশোরকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় মো. মুস্তাকিম (১৭) নামে এক কিশোরকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

এ সময় মো. তারা মিয়া (১৯) ও মো. বাবুল (২০) নামে আরও দুই যুবক আহত হন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আনসারনগর মাদরাসা সংলগ্ন রায়হর এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম (১৭) স্থানীয় চর শাখচড়া গ্রামের বাসিন্দা মো. সূর্যত আলীর ছেলে। পেশায় সে একজন অটোরিকশা চালক ও মাইক অপারেটর।

স্থানীয়রা জানান, নিহত মুস্তাকিম আনসারনগর মাদরাসার মাহফিলে মাইকের অপারেটর হিসেবে কাজ করতে এসেছিল। এ সময় কাজের ফাঁকে সে মাহফিলের পাশে বসা দোকানপাটে ঘুরতে যায়। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে চৌকা গ্রামের বাসিন্দা মো. মুর্শেদ আলীর ছেলে মো. সজল মিয়ার (২০) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সজল মিয়া তার পকেটে থাকা ধারালো ক্ষুর দিয়ে মুস্তাকিমের গলায় এবং হাতে আঘাত করেন।

এ সময় ঘটনাটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় তারা মিয়া (১৯) ও বাবুল (২০) তাকে থামাতে গেলে তাদেরকেও আহত করে ঘাতক সজল মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা মুস্তাকিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

তুচ্ছ ঘটনায় কিশোরকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

আপডেটের সময় : ০৬:৩৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪